ইমরান খানের জামিন মঞ্জুর, মুক্তির নির্দেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। তোশাখানা দুর্নীতির মামলার শুনানি চলাকালে এই আদেশ দেয়া হয়। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তার বিরুদ্ধে চলমান অন্যান্য মামলায় জামিন বাকি থাকায় তাকে মুক্তি দেয়া সম্ভব নয়। খবর দ্য ডনের।
প্রায় এক মাস পর বুধবার (২০ নভেম্বর) ইমরান খানের জামিন মঞ্জুর করা হয় বিচারপতি মাইয়ানগুল হাসান আওরঙ্গজেবের আদালতে। তা সত্ত্বেও সাবেক এই প্রধানমন্ত্রীকে মুক্তি দেয়া হবে কি না তা এখনও স্পষ্ট নয়। কারণ তার বিরুদ্ধে এখনও দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসের আরও অনেক মামলা রয়েছে।
গত এক বছরেরও বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরের আদিয়ালা কারাগারে রয়েছেন ইমরান খান। একই কারাগারে বন্দি ছিলেন তার স্ত্রী বুশরা বিবিও। প্রায় ৯ মাস পর গত ২৪ অক্টোবর জামিনে মুক্তি পান বুশরা বিবি।
গত ১৩ জুলাই ইদ্দত তথা বিয়ে সম্পর্কিত এক মামলায় ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে বেকসুর খালাস দেয়া হয়। কিন্তু ওইদিনই তোশাখানা সম্পর্কিত নতুন এক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। গত মাসে এই মামলা থেকে বুশরা বিবিকে জামিন দেন ইসলামাবাদ হাইকোর্ট। এরপর তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
ইসলামাবাদ পুলিশের তথ্য মতে, ইসলামাবাদে ইমরান খানের বিরুদ্ধে ৬২টি মামলা করা হয়েছে। এদিকে পাঞ্জাব সরকার পক্ষের এক আইনজীবী জানিয়েছেন, ইমরান খানের বিরুদ্ধে পাঞ্জাবে ৫৪টি মামলা রয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি