৮ মে ২০২৬

ইমরান খানের দলের নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ইমরান খানের দলের নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এর মধ্যে ইসলামাবাদে বিক্ষোভের কারণে পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান ও দলটির জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লাহোর ও রাওয়ালপিন্ডিতে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের মামলা দায়ের করেছে পুলিশ। পাকিস্তানি গণমাধ্যম ডন বলছে, এফআইআরে ইমরান খান ছাড়াও পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা হাম্মাদ আজহার, সালমান আকরাম রাজা, গুলাম মহিউদ্দিন, এমপিএ শাহবাজ, মুসাররাত জামশেদ চিমা, শেখ ইমতিয়াজ, আলি ইমতিয়াজ, সাব্বির গুজারের নাম রয়েছে। এফআইআরে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানকে অসাধারণ সুযোগ-সুবিধা দেয়া হয়েছে। এতে তিনি দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। ইমরান কারাগারে থেকেই দলের নেতা-কর্মীদের রাষ্ট্রের বিরুদ্ধে সহিংস হতে উসকে দিচ্ছেন দাবি করে বলা হয়েছে এর ফলে পিটিআই নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান ও ভাঙচুরের মতো কাজ করছেন। তাদের মারধরে পুলিশ কনস্টেবল বিলাল আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিটিআইয়ের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। রাষ্ট্রদ্রোহ মামলা ছাড়াও ১৪৪ ধারা ভঙ্গ করে ইসলামাবাদে বিক্ষোভ করায় পিটিআই নেতা-কর্মীদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়েছে। ইসলামাবাদের পাশাপাশি লাহোরের মিল্লাত পার্ক ও হানজারওয়াল থানায় পিটিআই নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। এর মধ্যে হানজারওয়ালে পিটিআইয়ের ২০ কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন পুলিশের এএসআই আকিল। মিল্লাত পার্ক থানায় ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন সাব ইন্সপেক্টর হাফিজ ইমরান। এদিকে পিটিআই নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের ধরপাকড়ের পাশাপাশি আইনি ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। রাওয়ালপিন্ডিতে পিটিআইয়ের ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় ইসলামাবাদে বিক্ষোভে অংশ নেওয়া জ্যেষ্ঠ নেতা-কর্মীদের নাম যুক্ত করা হয়েছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি