ইমনের গানে মাতলেন নিউ ইয়র্কের দর্শক-শ্রোতা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কের দর্শক-শ্রোতাদের মুগ্ধ করলেন আধুনিক গান থেকে রবীন্দ্রসংগীতে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। স্থানীয় সময় রবিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নিউ ইয়র্কের বাংলাদেশি অধুষ্যিত উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত ইমন চক্রবর্তী একক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেন নিউ ইয়র্কের শো টাইম মিউজিক। অনুষ্ঠানে সব ধরণের গান গেয়ে দর্শকদের মন জয় করেন ইমন।
ইমনের কন্ঠে রবীন্দ্র সঙ্গীত, মৌলিক গীতি, লোক সঙ্গীত শোনার জন্য শত শত শ্রোতা অপেক্ষা করছিলেন। টলিউডের গায়িকাদের মধ্যে প্রথম সারিতেই আছেন ইমন চক্রবর্তীর নাম। রবিঠাকুরের গান হোক কিংবা লোকগীতি গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন ইমন। মঞ্চে নিজের গান নিয়ে নানান অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। তাঁর গান ও পছন্দ করেছেন দর্শকশ্রোতা।
এতো নামী শিল্পী তবুও দর্শকের সংখ্যা কম কেন এমন প্রশ্নের জবাবে নিউ ইয়র্কের শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম জানান, একই দিনে বেশ কয়েকটি অনুষ্ঠান হওয়ায় দর্শক সংখ্যা কমেছে। এই দিনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও লক্ষ্মী পুজারও দিন। অনুষ্ঠানের দিন নির্ধারনের সময় তা আগে খেয়াল করিনি। এছাড়াও দর্শনীর বিনিময় থাকলে এমনিতেই দর্শক কমে যায় আর বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকলে দর্শকের জায়গা কুলায় না। তিনি বলেন, আগের মত আর এ বিনোদন ব্যবসায় লাভ নেই। তবুও চালিয়ে যাচ্ছি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি