৫ মে ২০২৬

ইলিয়াস আলীর বিষয়ে মিডিয়া আমার বক্তব্য বিকৃত করে প্রকাশ করেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইলিয়াস আলীর বিষয়ে মিডিয়া আমার বক্তব্য বিকৃত করে প্রকাশ করেছে
  বাংলাপ্রেস ডেস্ক: শনিবার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছিলেন 'ইলিয়াস আলীকে গুমে বিএনপির কয়েক নেতা জড়িত'। বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে দেয়া বক্তব্য থেকে সরে এসে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন, তার বক্তব্য বিকৃত করে প্রকাশ করা হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সংবাদ সম্মেলন মির্জা আব্বাস বলেন, ' আমি গতকাল ইলিয়াস আলীর গুম দিবসে বক্তব্য রেখেছি। বক্তব্য দেওয়ার এক ঘণ্টার মধ্যে ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ফোন করেছে। আমি তো বুঝতেই পারলাম না, আমি আবার কী কথা বললাম। পুরো বক্তব্য তুলে না ধরে কেউ যদি বাস্তব ঘটনাকে আড়াল করে পেঁচিয়ে তুলে ধরে তাহলে আমার তো কিছু করার নেই।' তিনি আরও বলেন, 'কালকের বক্তব্য সম্পূর্ণ করার আগেই শেষ করেছিলাম। সে কারণে পরিস্থিতি বাধ্য করেছে সেই ধারাবাহিকতায় বলতে। আশা করি, ইলিয়াস আলী ফিরে আসবেন। তাকে আল্লাহ নেক হায়াত দান করবেন।’ গতকাল এক ভার্চুয়াল আলোচনায় ইলিয়াস আলীর নিখোঁজের কারণ সরকার বা আওয়ামী লীগ নয়, দায়ী বিএনপিরই কয়েক নেতা, এমন দাবি করেছিলেন মির্জা আব্বাস।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি