৫ মে ২০২৬

ইফতারে রাখুন ঘরে বানানো মচমচে চিকেন পাকোড়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইফতারে রাখুন ঘরে বানানো মচমচে চিকেন পাকোড়া

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাস, লকডাউন আর গরমের মধ্যেই পালিত হচ্ছে এবারের রমজান। লকডাউনের এই সময়ে ঘরে বানানো খাবারই একমাত্র ভরসা। অন্যদিকে রমজানের ইফতার মানেই বাহারি খাবারের আয়োজন। তাই ঘরবন্দি এই সময়ের বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মচমচে চিকেন পাকোড়া। জেনে নিন রেসিপি-

উপকরণ

* মাংসের টুকরা- ২৫০ গ্রাম (হাড় ছাড়া) * রসুন বাটা- ৩/৪ চা চামচ * আদা বাটা- ৩/৪ চা চামচ * হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ * মরিচ গুঁড়া- ১ চা চামচ * ভাজা জিরার গুঁড়া- ৩/৪ চা চামচ * গরম মসলা গুঁড়া- আধা চা চামচ * কাঁচা মরিচ- ২টি (কুচি) * কারি পাতা- কয়েকটি (কুচি) * ধনেপাতা- ১ টেবিল চামচ (কুচি) * পেঁয়াজ- ১টি (স্লাইস) * ডিম- ১টি (সাদা অংশ) * চালের আটা- ১ টেবিল চামচ * বেসন- ২ টেবিল চামচ * লেবু- ১টি * লবণ- স্বাদ মতো * তেল- ভাজার জন্য

যেভাবে বানাবেন মচমচে চিকেন পাকোড়া

প্রথমে মুরগির মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিন। চালের আটা, বেসন ও তেল বাদে বাকি সব উপকরণ দিয়ে মেখে নিন মুরগির মাংস। ঢেকে রেখে দিন ৫ মিনিটের জন্য। প্যানে তেল গরম করুন। এবার চালের আটা ও বেসন মিশিয়ে নিন মুরগির মাংসের মিশ্রণে। যদি অতিরিক্ত শুকনা হয়ে যায় তবে সামান্য পানি মেশান। এবার গরম তেলে ভেজে নিন ভালো করে।

ব্যাস ইফতারে টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মচমচে চিকেন পাকোড়া।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি