২১ জুন ২০২৬

ইফতারে ছোলা কেন জরুরি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:৪৯ পিএম
ইফতারে ছোলা কেন জরুরি

বাংলাপ্রেস ডেস্ক:   ইফতারে ছোলা শুধু একটি মুখরোচক পদ নয়, এটি সারাদিনের রোজার ক্লান্তি দূর করার এক মহৌষধ। মাছ বা মাংসের সমান পুষ্টিগুণ থাকায় একে গরিবের প্রোটিনও বলা হয়।

কেন ইফতারে ছোলা রাখবেন?
ছোলায় থাকা শর্করা ধীরে ধীরে হজম হয়, যার ফলে এটি দীর্ঘক্ষণ শরীরে শক্তির জোগান দেয় এবং অস্থির ভাব দূর করে।
মাত্র ১০০ গ্রাম ছোলায় প্রায় ১৭ গ্রাম প্রোটিন থাকে, যা শরীরের আমিষের ঘাটতি পূরণ করে শরীরকে শক্তিশালী ও স্বাস্থ্যবান রাখে।ছোলার গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না। তাই এটি ডায়াবেটিক রোগীদের জন্য খুবই নিরাপদ।

এতে প্রচুর পরিমাণে আঁশ (ফাইবার) থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি কমায়। কাঁচা ছোলা আদার সঙ্গে খেলে শরীরের অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।এতে থাকা ভিটামিন ‘বি’ মেরুদণ্ডের ব্যথা এবং স্নায়ুর দুর্বলতা কমাতে কার্যকর ভূমিকা রাখে।

ছোলায় প্রোটিন ও ফ্যাট ছাড়াও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ, বি১, বি২, ফসফরাস ও ম্যাগনেশিয়াম রয়েছে, যা হাড় মজবুত করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

পরামর্শ: ইফতারে ভাজা ছোলার চেয়ে সেদ্ধ বা কাঁচা ছোলা খাওয়া শরীরের জন্য বেশি উপকারী। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি