৪ মে ২০২৬

ইফতার অনুষ্ঠানে সিনেমার গান, ক্ষমা চাইলেন হেলেনা জাহাঙ্গীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইফতার অনুষ্ঠানে সিনেমার গান, ক্ষমা চাইলেন হেলেনা জাহাঙ্গীর

বিনোদন ডেস্ক: ইফতার অনুষ্ঠানে গান গেয়ে সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন টেলিভিশন ব্যক্তিত্ব-উপস্থাপক হিসেবে পরিচিত হেলেনা জাহাঙ্গীর। গত শুক্রবার  (৩১ মে)  দুপুর ১টার দিকে নিজের ফেসবুকে পাতায় একটি পোস্ট দিয়ে ক্ষমা চান তিনি।

হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘এই পোস্টের একটি গান খুব ভাইরাল-ট্রল হচ্ছে। এই ওদেখা ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আর যারা কষ্ট পাচ্ছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

হেলেনা জাহাঙ্গীর আরও বলেন, ‘ওই দিন ফাউন্ডেশনের চারজনের জন্মদিন থাকার কারণে ইফতারের পর কেক কাটা ও আনন্দে সামান্য গান করা হয়েছিল, অনেকদিন পর দেখা হওয়ার কারণে। ব্যানারটি খুলে জয়যাত্রা ফাউন্ডেশনের চারজনের কেক কাটা উচিত ছিল বলে আমি মনে করি। ভুল মানুষেরই হয়। আল্লাহ সকালের ভুল ক্ষমা করুন, আমিন।’

জয়যাত্রা ফাউন্ডেশনের গত ২৫ মের ওই ইফতার অনুষ্ঠানের কয়েকটি ছবি দিয়েও পোস্ট করেন টেলিভিশন ব্যক্তিত্ব হেলেনা জাহাঙ্গীর। সেখানে তিনি বলেন, ‘সত্যের পথে অবিরাম যাত্রাকে ধারণ করে জয়যাত্রা ফাউন্ডেশনের পথযাত্রা শুরু হয়ে অনেক আগেই। ব্যস্ততায় অনেক দিন মজা করা হয় নাই। জয়যাত্রা ফাউন্ডেশনের আজীবন সদস্য সেলিনার আয়োজনে স্কাইশেইফ রেস্টুরেন্টে জয়যাত্রার ইফতার মাহফিল, জয়যাত্রার চারজন সদস্যের জন্মদিন, আমাকে ফুলের শুভেচ্ছা এই প্রথম দিলো সেলিনা এফবিসিসিআই’র দ্বিতীয়বারের মতো হওয়ার পর। আমাদের এই জয়যাত্রা যেমন মানব সেবায় নিয়োজিত তেমনি আছে আনন্দ ও বন্ধন। আল্লাহ আমাদের এই যাত্রাকে কবুল করে নিন। শত্রু নিপাত যাক। সেলিনার জন্য অনেক অনেক শুভকামনা।’

সম্প্রতি হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে দ্বৈত গান গাওয়ার প্রস্তাব দেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হেলেনা নিজেই। পোস্টে তিনি বলেন, ‘এইমাত্র মাহফুজুর রহমানের সঙ্গে ডুয়েট গান করার অফার পেলাম! কী করব বুঝতে পারছি না। বন্ধুদের পরামর্শ চাই।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি