৯ আগস্ট ২০২৬

ইধিকা নন, ‘প্রিন্সে’ শাকিবের নায়িকা হচ্ছেন ফারিণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ এএম
ইধিকা নন, ‘প্রিন্সে’ শাকিবের নায়িকা হচ্ছেন ফারিণ

বাংলাপ্রেস ডেস্ক:   ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার অন্যতম নায়িকা হচ্ছেন টিভিতারকা তাসনিয়া ফারিণ। প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। এবার খবরের সত্যতা পাওয়া গেল। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ ছবিতে দেখা যাবে নয়া জুটিকে।

ছবিসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এ সপ্তাহেই ফারিণ চুক্তিবদ্ধ হবেন। ডিসেম্বর থেকে হবে শুটিং। এর আগে শোনা গিয়েছিল, ‘প্রিন্স’-এ অভিনয় করবেন ইধিকা পাল।

তখনই নির্মাতা জানিয়েছিলেন, বাংলাদেশ থেকেই চূড়ান্ত করা হবে নায়িকা।

‘প্রিন্স’ ছবির প্রযোজনা টিমের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইধিকাকে বাদ দেওয়া হচ্ছে। এর প্রধান কারণ ইধিকা পালের পারিশ্রমিকের অঙ্ক ফাঁস হওয়া। এরই মধ্যে বিষয়টি নিয়ে সমালোচনা ও নানামাত্রিক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কলকাতার প্রতিষ্ঠিত ও খ্যাতিমান তারকা অভিনেতারাও যে অঙ্কের পারিশ্রমিক পান না, নতুন অভিনেত্রী হিসেবে ইধিকা কীভাবে বাংলাদেশ থেকে ওই অঙ্ক নিচ্ছেন?

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি