৪ মে ২০২৬

ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করল ২১ হাজার প্রতিষ্ঠান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম
ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করল ২১ হাজার প্রতিষ্ঠান

বাংলাপ্রেস ডেস্ক:   দেশের ২১ হাজারের বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। এর ফলে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক প্রয়োজন হলে তারা শূন্য পদের তথ্য দিতে পারবে বলে জানা গেছে।

এনটিআরসিএ-এর একটি সূত্র জানিয়েছে, গত ১ মার্চ ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শেষ হয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কার্যক্রমে ২১ হাজার ৮৮টি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের তথ্য হালনাগাদ করেছে।

ই-রেজিস্ট্রেশনসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছিল, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকের শূন্যপদসংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলোর ই-রেজিস্ট্রেশন কার্যক্রম গত ৯ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ার পর্যন্ত নির্ধারিত ছিল। সময়সীমা আগামী ১ মার্চ রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো। এ ছাড়া এই সময়ের মধ্যে যে সব শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশনের সময় তথ্য ভুল দিয়েছেন, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভুল সংশোধন (এডিট) করতে পেরছেন।

এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) ‘ই-রেজিস্ট্রেশন’ সেবাবক্সের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা মেন্যুতে পাওয়া যাবে বলে উল্লেখ ছিল।

এনটিআরসিএর আইন ২০০৫ এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রেজিস্ট্রেশন এবং ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণসহ আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে উপরোল্লিখিত নির্দেশিকা অনুসরণে নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি