৫ মে ২০২৬

হুইস্কি পানের প্রস্তাবে ক্ষুব্ধ মারিয়া মিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হুইস্কি পানের প্রস্তাবে ক্ষুব্ধ মারিয়া মিম
বাংলাপ্রেস ডেস্ক: মিটিংয়ের নামে হুইস্কি পানের প্রস্তাব পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম। সম্প্রতি অজ্ঞাত এক পরিচালকের দিকে অভিযোগের আঙুল তুললেন তিনি। নিজের ফেসবুক ওয়ালে এমন অভিযোগ তুলে সমাধানও দিয়েছেন তিনি। ওই পরিচালককে উদ্দেশ্য করে বলেছেন, 'তোর যদি কোনো মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি, এতো (!) করার কী আছে?' ঘটনাটি বিস্তারিত লিখেছেন মারিয়া মিম। লিখেছেন, 'আমার লাইফে সেরা একটা ইডিয়ট ডিরেক্টর দুই চারটা কাজ করে নিজেকে সেই লেভেল এর ডিরেক্টর ভাবে, মিটিং এর নামে বলে হুইস্কি খাবা? ওনার নাকি চরিত্রই এমন সবার সাথে প্রেম করে বেড়ায়। যা হোক ভাই, তোর যদি কোনো মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি, এতো (!) করার কী আছে? তুই কি সবাইকে ছোটলোক শিল্পী মনে করিস নাকি? ৩-৪ লাখ টাকার প্রোজেক্ট করে খুব (!) ফালায় দিবি। তোদের মতো নর্দমা মিডিয়ায় কেন? মেয়েগুলো কেন তোদের বয়কট করে না?' বিষয়টি নিয়ে মিমের সঙ্গে যোগাযোগ করে পরিচালকের নাম জানতে চাইলে তিনি আপাতত নাম প্রকাশ করতে চান না বলে জানান। তবে তিনি আশা করেন যতটুকু বলেছেন তাতেই হয়তো তাদের শিক্ষা হবে। পরে আরেক পোস্টে এই উঠতি মডেল লিখেছেন, এখানে সব সময় রাজনীতির শিকার হতে হয় যতই তোমার ট্যালেন্ট থাকুক না কেন? প্রেমিকা বানাতে চাইবে সব সময়। ২০১২ সালের ২৪ মে মারিয়া মিম ও সিদ্দিকের বিয়ে সম্পন্ন হয়। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন। ২০১৯ সালে তারা আলাদা হয়ে যান। মিম বলেন, 'এখন আমার একমাত্র চিন্তা মডেলিং ও অভিনয় ক্যারিয়ার নিয়ে। আমি বেশ কয়েক বছর দেশে থাকবো। এই সময়টাতেই বেশ কিছু কাজ করার ইচ্ছে রয়েছে। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ করার ইচ্ছে আছে। শিগগির আমার 'গুলশানের চামেলি' ছবির কাজ শুরু হবে।' বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি