৪ মে ২০২৬

হত্যা মামলায় র‍্যাবের হাতে চাচাতো ভাই গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হত্যা মামলায় র‍্যাবের হাতে চাচাতো ভাই গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত মেহেদি হাসান স্বপন হত্যার অন্যতম আসামী আসাদকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। সোমবার রাতে শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রাম থেকে আসাদকে গ্রেফতরা করা হয়। প্রধান আসামী আসাদ নিহত’র আপন চাচাতো ও সারুটিয়া গ্রামের পান্নু মন্সির ছেলে। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে আসাদ পালিয়ে ছিল। র‌্যাব ছায়া তদন্ত শুরু করে আসাদের উপস্থিতি নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব জানায়, জমিজমা ও গ্রাম্য দলাদলি নিয়ে নৗকা প্রতিক নিয়ে বিজয়ী চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সমর্থকরা স্বপনকে কুপিয়ে আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুরে রেফার্ড করা হলে ২২ জানুয়ারি তার মৃত্যু হয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি