হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শাহরুখ খান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানকে। মঙ্গলবার (২১ মে) আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ইন্ডিয়া টিভি এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, আইপিএলের প্লেঅফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান। ইভেন্ট চলাকালে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে তাকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়।
কেডি হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডিহাইড্রেশনের কারণে গতকাল অসুস্থ হয়ে পড়েছিলেন কিং খান। মঙ্গলবার (২১ মে) দুপুর ১টায় তাকে আহমেদাবাদের কেডি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি