৪ মে ২০২৬

হঠাৎ ইসরাইলে পৌঁছাল ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম
হঠাৎ ইসরাইলে পৌঁছাল ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান

মার্কিন এফ-২২ যুদ্ধবিমানের প্রতীকী ছবি।

বাংলাপ্রেস ডেস্ক:  মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা মধ্যেই ইসরাইলে নতুন করে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।  ইহুদিবাদী ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলের ওভদায় বিমান ঘাটিতে এগুলো অবস্থান করছে বলে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চীনের একটি স্যাটেলাইট কোম্পানির প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে।

চীনা গোয়েন্দা প্রতিষ্ঠান মাইজার ভিশন প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইসরাইলের ওভদা বিমানঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের ১১টি অত্যাধুনিক ‘এফ-২২ স্টিলথ’ যুদ্ধবিমান। এছাড়া একটি এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেখানে মোতায়েন করা হয়েছে।

এর আগে বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টও ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের খবর দিয়েছিল।

এফ-২২ যুদ্ধবিমানকে বর্তমান বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। এর প্রধান শক্তি হলো এটি রাডারকে পুরোপুরি ফাঁকি দিয়ে শত্রুর সীমানায় ঢুকে নিখুঁত হামলা চালাতে সক্ষম। প্রযুক্তির গোপনীয়তা রক্ষার জন্য যুক্তরাষ্ট্র এই বিমানটি এমনকি তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের কাছেও বিক্রি করে না।

ক্ষিপ্রতা ও ইলেকট্রনিক যুদ্ধে পারদর্শী এই স্টিলথ বিমানগুলোর ইসরাইলে পৌঁছানো মানে হলো, তেহরানের প্রতিরক্ষা দেয়াল মুহূর্তেই গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা এখন ইসরাইলি বাহিনীর হাতের নাগালে।

কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। বিশাল বিমানবাহী রণতরী এবং শক্তিশালী যুদ্ধজাহাজের বহর ইতোমধ্যে এই অঞ্চলে অবস্থান নিয়েছে। এখন এফ-২২ যুদ্ধবিমানের এই অন্তর্ভুক্তি মার্কিন সামরিক শক্তির পূর্ণতা দিচ্ছে। 

ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তাদের মতে, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে পরিমাণ মার্কিন রণসজ্জা আছে, তা দিয়ে ইরানের ওপর টানা চার থেকে পাঁচ দিন তীব্র হামলা চালানো সম্ভব। সূত্র: টাইমস অব ইসরাইল।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি