৫ মে ২০২৬

হরতালের প্রভাব নিত্যপণ্যের বাজারে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হরতালের প্রভাব নিত্যপণ্যের বাজারে
বাংলাপ্রেস ডেস্ক: হরতালের প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে। রোববার হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা দেশব্যাপী হরতালের কারণে রাজধানীর নিত্যপণ্যের বাজারে লাফিয়ে বেড়েছে দাম। বাজারে প্রতিটি তরকারি বিক্রি হচ্ছে ১৫ টাকা থেকে ২০ টাকা বেশি দামে। পাশাপাশি উর্ধ্বগতিতে থাকা মুরগির দামও বেড়েছে কেজিতে ২০ টাকা। রোববার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল বাজারসহ বেশ কয়েকটি বাজারে এমন চিত্র দেখা গেছে। বাজারে সব রকম পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলেও বিক্রেতারা হরতালের প্রভাবে সরবরাহ কম থাকার অজুহাতে প্রতিটি পণ্যেরই বেশি দাম হাকাচ্ছেন। যার প্রভাবে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়, পেঁয়াজ ৩৫-৪০ টাকায়, সজনে ৭০ টাকায়, পেঁপে ৪০ টাকায়, শসা ৬০ টাকায়, লাউ ৬০ টাকায়, আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়, টমেটো ৩০ টাকায়, গোল বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়, করলা ৫০ টাকায়, কচুরমুখী ৮০ টাকায়, বরবটি ৫০ টাকায়, কাঁচামরিচ ৪০ টাকায়, পটল ৬০-৭০ টাকায়, কচুর লতি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি