২৩ আগস্ট ২০২৬

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের নতুন মানচিত্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:১৩ পিএম
হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের নতুন মানচিত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হরমুজ প্রণালি।

বাংলাপ্রেস ডেস্ক:  আবারও হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ-সংক্রান্ত একটি ছবিও শেয়ার করেছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ছবিটিতে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র দেখা যায়। সেখানে হরমুজ প্রণালিকে গোল করে চিহ্নিত করা হয়েছে। ছবির ওপরে লেখা ছিল— ‘নিউ ইউএস টেরিটরি’, অর্থাৎ ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’।

গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে  দ্বিতীয়বার ট্রাম্প একই ছবি শেয়ার করলেন। তবে এবার ছবিটির সঙ্গে কোনো ক্যাপশন বা মন্তব্য লেখেননি তিনি। 

এর এক দিন আগে দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ‘আমি এখন হরমুজ প্রণালিকে আমেরিকান ভূখণ্ড হিসেবে দেখছি।’

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। মধ্যপ্রাচ্যের তেল পরিবহণের একটি বড় অংশ এই প্রণালির ওপর নির্ভরশীল।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি