৪ মে ২০২৬

হরমুজের টোল দিতে হবে ইরানি মুদ্রায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম
হরমুজের টোল দিতে হবে ইরানি মুদ্রায়

বাংলাপ্রেস ডেস্ক: মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল শুক্রবার (১০ এপ্রিল) এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই সংসদীয় প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একক আধিপত্য কমিয়ে আনা। ইতোপূর্বে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার পর ইরান যখন এই জলপথটি অবরোধ করেছিল, তখন তারা এক ধরনের অস্থায়ী ‘টোল’ ব্যবস্থা চালু করে।

বিভিন্ন রিপোর্টের তথ্য, সেই সময় অনেক বাণিজ্যিক জাহাজ থেকে চীনা মুদ্রা 'ইউয়ান'-এ শুল্ক আদায় করা হয়েছিল। লয়েডস লিস্টের তথ্যমতে, গত ২৫ মার্চের মধ্যে অন্তত দুটি বড় জাহাজ ডলারের বদলে ইউয়ানে তাদের পাওনা পরিশোধ করেছে।

এখন ইরান ও চীন মিলে বিশ্ব অর্থনীতিতে ডলারের প্রভাব খর্ব করার জন্য আরও সক্রিয়ভাবে কাজ করছে। তারই অংশ হিসেবে এই প্রণালিতে রিয়াল ব্যবহারের প্রস্তাবটি আনা হয়েছে। যদি এই প্রস্তাব কার্যকর হয়, তবে হরমুজ প্রণালি ব্যবহারকারী আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে বাধ্য হয়েই ইরানের মুদ্রা ব্যবহার করতে হবে। এর ফলে কৌশলগত এই জলপথের ওপর ইরানের নিয়ন্ত্রণ যেমন বাড়বে, তেমনি বৈশ্বিক অর্থব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি