২২ আগস্ট ২০২৬

হরমুজে জাহাজ চলাচল প্রায় ৮০ শতাংশ কমে গেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:৩২ পিএম
হরমুজে জাহাজ চলাচল প্রায় ৮০ শতাংশ কমে গেছে

বর্তমানে এই নৌপথে জাহাজ চলাচল নেমে এসেছে মাত্র ২০ শতাংশে।

বাংলাপ্রেস ডেস্ক:  যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল। নতুন তথ্য অনুযায়ী, যুদ্ধের আগের সময়ের তুলনায় বর্তমানে এই নৌপথে জাহাজ চলাচল নেমে এসেছে মাত্র ২০ শতাংশে। 

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) -এর তথ্য বলছে, গত এক সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে ১০৩টি জাহাজ প্রবেশ করেছে এবং ৮৯টি জাহাজ বের হয়েছে।  যুদ্ধের আগে সাত দিনে যে পরিমাণ জাহাজ চলাচল করত, এটি তার মাত্র এক-পঞ্চমাংশ।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড জাহাজগুলোর চলাচলে বাধা দেওয়ায় এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এর মধ্যে রয়েছে জাহাজের ওপর দিয়ে ড্রোন উড়ানো, রেডিও যোগাযোগের মাধ্যমে জাহাজকে সতর্ক বা থামানোর চেষ্টা এবং নৌপথের বিভিন্ন এলাকায় মাইন থাকার ঝুঁকি।

হরমুজ দিয়ে যে সব জাহাজ চলাচল কমেছে তার বড় অংশই ছিল তেলবাহী ট্যাংকার, প্রায় ৪৫ শতাংশ। 

ইউকেএমটিও আরও বলছে, হরমুজ প্রণালির দক্ষিণে ওমানের উপকূলসংলগ্ন নৌপথটি এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত ৬ জুলাইয়ের পর নৌপথে রিপোর্ট হওয়া ১৮টি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল হামলার মধ্যে ১৬টিই এই এলাকায় ঘটেছে।সূত্র: মিডল ইস্ট আই 
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি