২৭ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালি খুলতে পারে, কমছে বিশ্ববাজারে তেলের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:২২ পিএম
হরমুজ প্রণালি খুলতে পারে, কমছে বিশ্ববাজারে তেলের দাম

তেলের দাম কমার প্রতীকী ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্ববাজারে টানা কয়েক দিন ধরে তেলের দামে পতন দেখা গেছে। ইরান ও কাতারের মধ্যে আসন্ন বৈঠক নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হওয়ায় তেলের এই দরপতন দেখা যাচ্ছে। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৬০ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭.২৪ ডলারে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)- এর দাম  ৫৬ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ৮১.৬৭ ডলারে দাঁড়িয়েছে।

ইরান ও কাতারের মধ্যে আসন্ন আলোচনার কারণে তেলের বাজারে আশাবাদ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, এই আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে যেতে পারে। এতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া তেল সরবরাহের সংকটও কিছুটা কমতে পারে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহণ হওয়ায়, এটি স্বাভাবিক হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি