৪ মে ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে কোনো মার্কিন জাহাজ যায়নি, ইরানের দাবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:১৪ পিএম
হরমুজ প্রণালি দিয়ে কোনো মার্কিন জাহাজ যায়নি, ইরানের দাবি

হরমুজ প্রণালিতে জাহাজ।

বাংলাপ্রেস ডেস্ক:  হরমুজ প্রণালি দিয়ে কোনো মার্কিন জাহাজ চলাচল করেছে—এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর বরাতে দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এই দাবি করেন।

এর আগে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিয়স একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায় যে শনিবার (১১ এপ্রিল) বেশ কয়েকটি মার্কিন নৌবাহিনীর জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালি মাইনমুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। 

এই পাল্টাপাল্টি দাবির প্রেক্ষিতেই ইরান আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো জাহাজ চলাচলের বিষয়টি অস্বীকার করল। এমনকি ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, অনুমতি ছাড়া কোনো বিদেশি জাহাজ এই জলসীমায় প্রবেশ করলে ৩০ মিনিটের মধ্যে তার ওপর হামলা চালানো হবে। 

ইসলামাবাদে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছে, তখন হরমুজ প্রণালি নিয়ে এমন পরস্পরবিরোধী তথ্য ও উত্তেজনাকর পরিস্থিতি আন্তর্জাতিক মহলে বেশ উদ্বেগের সৃষ্টি করেছে। সূত্র: আলজাজিরা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি