৪ মে ২০২৬

হরমুজ প্রণালী দিয়ে ‘১ লিটার তেলও’ পার হতে দেবে না ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:১৯ পিএম
হরমুজ প্রণালী দিয়ে ‘১ লিটার তেলও’ পার হতে দেবে না ইরান

 


বাংলাপ্রেস ডেস্ক: ইরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে ‘১ লিটার তেলও’ পার হতে দেবে না বলে ঘোষণা দিয়েছেন তেহরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি। বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে তিনি এ কথা জানান বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

বিবৃতি ইব্রাহিম জোলফাগারি বলেন, ‘ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার নীতি শেষ হয়েছে। তেহরানের বর্তমান নীতি হবে আঘাতের বদলে আঘাত।’

তিনি বলেন, ‘তেহরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে ‘‘এক লিটার তেলও’’ পৌঁছুতে দেবে না। তাদের অনুগত যেকোনো জাহাজ বা ট্যাংকার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।’

তিনি আরও বলেন, ‘ব্যারেল প্রতি তেল ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ তেলের দাম এই অঞ্চলের নিরাপত্তার ওপর নির্ভরশীল, যা আপনারা নষ্ট করেছেন।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি