৪ মে ২০২৬

হরিণাকুন্ডুতে ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হরিণাকুন্ডুতে ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুন

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের হরিণান্ডুতে বাঁশ কাটাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের হাতে তরিকুল ইসলাম (২৮) নামে এক যুবক খুন হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার হরিয়ারঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ঐ গ্রামের জমির উদ্দীনের ছেলে।হরিণাকুন্ড থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, সোমবার সকালে নিহত তরিকুল ও তার আপন চাঁচাতো ভাই হাবিবুর এর মধ্যে বাঁশকাটা নিয়ে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে চাচাতো ভাই হাবিবুর বাঁশ দিয়ে তরিকুলকে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তরিকুলের মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খুনী হাবিবুর পলাতক।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি