৪ মে ২০২৬

হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চারাতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় লালন মন্ডল (৪২) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালন মন্ডল উপজেলার কাপাশহাটিয়া গ্রামের আহমেদ মন্ডলের ছেলে। নিহতের প্রতিবেশী সাকিব হোসেন জানান, মঙ্গলবার সকালে লালন মন্ডল বাড়ি থেকে আলমসাধু নিয়ে সোহাগপুর গ্রামের মাঠের একটি মৎস্য খামারে যায়। সেখান থেকে মাছ বোঝায় করে ঝিনাইদহ শহরে যাচ্ছিল। পথে চারাতলা এলাকায় পৌঁছালে আলমসাধুর সামনের চাকা ভেঙ্গে রাস্তায় উল্টে যায়। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লিমন পারভেজ জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি