৬ মে ২০২৬

হরিণাকুন্ডুতে ঈদুল ফিতরের নামাজ আদায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হরিণাকুন্ডুতে ঈদুল ফিতরের নামাজ আদায়
ঝিনাইদহ প্রতিনিধি: সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরে নামাজ আদায় করেছেন ঝিনাইদহে হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি গ্রামের ৬০ জন মুসল্লী। বৃহস্পতিবার সকালে উপজেলা শহরের চটকাবাড়িয়া ঈদগাপাড়া জামে মসজিদে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম।দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে হরিণাকুন্ডু উপজেলার চিথলীপাড়া, ভালকী, বৈঠাপড়া, ফলসিসহ কয়েকটি গ্রামের মানুষ ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে আসছেন।মাওলানা রেজাউল ইসলাম জানান, সৌদি আরবের সাথে মিল রেখে তারা নামাজ আদায় করলেন। তাদের পরিবারগুলোতেও ঈদ উদযাপিত হচ্ছে। অনেক বছর ধরে সৌদি আরবকে অনুসরণ করে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে থাকেন। এর আগে তারা বাঁধার সম্মুখিন হয়েছে। কিন্তু গত ৩ বছর কোন বাধা ছাড়ায় তারা ঈদ উদযাপন করছেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি