হরিণাকুন্ডুতে ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে হরিণাকুন্ডু উপজেলা পরিষদ মোড়ে কামরুল ইসলাম বুলবুলের মিল চাতালে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম। এ জামাতে হরিণাকুন্ডু, দৌলতপুর, কুলবাড়িয়া, বৈঠাপাড়া, পায়রাডাঙ্গা, নিতনন্দপুর, পার্বতীপুরসহ গ্রামের ২ শতাধিক মুসল্লী ঈদের নামাজ আদায় করেন। দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি