৭ মে ২০২৬

হরিণাকুন্ড উপজেলা প্রকৌশলীকে পিটিয়েছে আ’লীগের ইউপি চেয়ারম্যান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হরিণাকুন্ড উপজেলা প্রকৌশলীকে পিটিয়েছে আ’লীগের ইউপি চেয়ারম্যান

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : হরিণাকুন্ডু উপজেলা প্রকৌশলীর দায়িত্বে থাকা রওশন হাবিব নামে এক সহকারী উপজেলা প্রকৌশলীকে পিটিয়েছে আওয়ামীলীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান। তিনি হরিণাকুন্ডুর ফলসি ইউনিয়নের চেয়ারম্যান।

এ ঘটনায় সোমবার বিকালে হরিণাকুন্ডু থানায় অভিযোগ দিয়েছেন প্রকৌশলী রওশন হাবিব। অভিযোগ করা হয়েছে চেয়ারম্যান ফজলুর রহমান একটি ঠিকাদারী কাজের বিল নিয়ে প্রকৌশলী রওশন হাবিবের সাথে বাদানুবাদে লিপ্ত হয়। এক পর্যায়ে তাকে অফিসের মধ্যে ফেলে মারপিট করেন। তবে চেয়ারম্যান ফজলুর রহমান মারপিটের কথা অস্বীকার করে জানান, বিল নিতে গেলে উপজেলা প্রকৌশলী তার কাছে ঘুষ দাবী করেন। এ জন্য তার সাথে তর্ক বিতর্ক হয়। প্রকৌশলী রওশন হাবিব জানান, হরিণাকুন্ডু উপজেলা ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাজ হচ্ছে।

এ জন্য ২ কোটি ২৩ লাখ টাকার বিল এসেছে। ঈদ সামনে করে সব ঠিকাদারকেই কম বেশি বিল পরিশোধ করা হচ্ছে। তিনি বলেন ফান্ডে ১৬ লাখ টাকা আছে। ফজলু চেয়ারম্যান একাই ১৬ লাখ টাকা নিতে চান। প্রকৌশলী রওশন হাবিবের ভাষ্য মতে ১৬ লাখ টাকা তিনি ঠিকাদার কবির ও আলাউদ্দীন এবং ফজলুর রহমানের মাঝে ভাগ করে দিতে চেয়েছিলেন। এ নিয়ে ফজলু চেয়ারম্যান তার উপর ক্ষিপ্ত হন। প্রকৌশলী রওশন হাবিব অভিযোগ করে দুই মাস আগে মামুন নামে আরেক প্রকৌশলীকে চেয়ারম্যান ফজলু মারপিট করেন।

কিন্তু আওয়ামীলীগ করার কারণে কেও বিচার করেনি। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, উপজেলা প্রকৌশলী একটি অভিযোগ দিয়েছেন। মামলা এখনো রেকর্ড হয়নি। তদন্ত করে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি