৬ মে ২০২৬

হোয়াইট হাউস এখন করোনাপুরী!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হোয়াইট হাউস এখন করোনাপুরী!
নিজস্ব প্রতিবেদক: করোনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতার ফলে গোটা হোয়াইট হাউস এখন করোনাপুরীতে পরিণত হয়েছে। একের পর এক কর্মকর্ত-কর্মচারী করোনায় আক্রান্ত হচ্ছেন করোনায়। ওভাল অফিসের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান মার্ক মিলি ও পেন্টাগনের অন্য শীর্ষ জেনারেলরা কোয়ারেন্টাইনে গিয়েছেন। করোনা পজিটিভ আসা কোস্টগার্ড অ্যাডাম চার্লস রে’র সংস্পর্শে এসেছিলেন তারা। হোয়াইট হাউসে যাওয়ার পর রিপাবলিকান দলের তিনজন সিনেটরের করোনা পজিটিভ এসেছে। আগেই আক্রান্ত হয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনলি ও ট্রাম্পের পরামর্শক হোপ হাইক। ট্রাম্প সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অ্যামি কনলি বেরেটের নাম ঘোষণা করার ইভেন্টে যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে অ্যামিসহ অনেকেরই পজেটিভ এসেছে। ওই ইভেন্টে শতাধিক লোক উপস্থিত ছিলেন। প্রেসিডেন্টে বিতর্কের প্রস্তুতি নিতে ট্রাম্পকে সহায়তা করা দুজন পরামর্শক করোনা সংক্রমিত হয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ও দুজন অধীন কর্মীর এ সপ্তাহেই করোনা পজিটিভ এসেছে। ট্রাম্পের সহকারী ও সার্বক্ষণিক তার সঙ্গে নিয়োজিত এক সেনাসদস্যেরও করোনা সংক্রমণ ধরা পড়েছে। হোয়াইট হাউসের ইস্ট রুমে ‘গোল্ড স্টার’ মিলিটারি পরিবারগুলোর জন্য রিসিপশনের আয়োজন করেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন, তারা মাস্ক পরা ও শারীরিক দূরত্বের ধার ধারেননি। ইভেন্টে অংশ নেওয়া মার্ক মিলি, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ সাইবার কমান্ড দলের প্রধানের করোনা নেগেটিভ এলেও পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসায় তারা স্বেচ্ছা কোয়ারেন্টাইনে রয়েছেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা পজিটিভ এলেও ফার্স্ট ডটার ইভানকা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারের করোনা টেস্ট নেগেটিভ এসেছে। তবে ইভানকা বলেছেন, এখন থেকে তিনি ঘরে থেকেই অফিস করবেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি