৯ আগস্ট ২০২৬

হোম কোয়ারিন্টাইনে রুনা লায়লা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হোম কোয়ারিন্টাইনে রুনা লায়লা

বাংলাপ্রেস ডেস্ক: এবার হোম কোয়ারেইন্টাইনে গেছেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা। যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরে তিনি নিজেই এই স্বেচ্ছাবন্দীর সিদ্ধান্ত নিয়েছেন। রাজধানীর আসাদ অ্যাভিনিউয়ে নিজের বাসাতেই তিনি কোয়ারিন্টাইনে রয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বেচ্ছাবন্দীর এই সিদ্ধান্ত নিয়েছেন রুনা লায়লা। বিষয়টি তিনি নিজের সোশ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছেন।

জানা গেছে, গত দুই মাস ধরে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন রুনা লায়লা। কিন্তু সে দেশে মহামারি করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। ইতোমধ্যে যুক্তরাজ্যে ১৭৭ জন মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজার জন।

যুক্তরাজ্যে আগামী ২৭ মার্চ ও এপ্রিলে দুটি কনসার্ট ছিল রুনা লায়লার। কিন্তু করোনার ভয়াবহতার কারণে কনসার্ট দুটি স্থগিত করা হয়েছে। সেজন্য রুনা লায়লাও ফিরে এসেছেন দেশে।

তবে করোনা আক্রান্ত দেশ থেকে ফিরেছেন বলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সেজন্য তিনি সবার কাছ থেকে আলাদা হয়ে পর্যবেক্ষণে রয়েছেন।

রুনা লায়লা বলেন, যুক্তরাজ্য থেকে ফিরে আমার নিজের শরীরে কোনো ধরনের উপসর্গ না থাকার পরও স্বেচ্ছায় পরিবার আর গৃহকর্মীদের নিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের নির্দেশ মেনে চলছি। আমার পরিবারের অন্য সদস্য এবং স্টাফরা এই নিয়ম মেনে চলছে। সবাই একবার ভাবুন। সতর্ক থাকুন এবং সবকিছু থেকে নিজেকে নিরাপদে রাখুন, অন্যদেরও নিরাপদে রাখুন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি