৮ মে ২০২৬

হোলির রঙে রঙিন জবির পরিসংখ্যান বিভাগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হোলির রঙে রঙিন জবির পরিসংখ্যান বিভাগ

জবি থেকে সংবাদদাতা : উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর পরিসংখ্যান পালিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের হোলি উৎসব। উৎসব উপলক্ষে হোলির রঙে রঙিন হয়ে ওঠে গোটা ক্যাম্পাস ও।

গত সোমবার (৯ মার্চ) হলি উপলক্ষে সকাল থেকেই শিক্ষার্থীরা নানান রঙে একে অপরকে রাঙিয়ে উদযাপন করে হোলি উৎসব। ছোট, বড়,ধর্ম,বর্ণ নির্বিষে সকলে মেতে ওঠে রঙের খেলায়। শুধু শিক্ষার্থীরা না শিক্ষকরাও হোলির রঙে রাঙিয়েছেন নিজেদের। লাল,নীল,সবুজ,হলুদ রঙে আনন্দ ভাগাভাগি করে বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণিরা সারাদিনব্যাপি হোলি উৎসব পালন করেন।

পরিসংখ্যান বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী আমিত পাল বলেন , 'ছোট-বড় সবার সাথে হোলি উৎসব পালন করতে পেরেই ব্যাপক খুশি আমি'। ১৫ তম আবর্তনের শিক্ষার্থী দীপ্ত বলেন, প্রথমবারের মতে ক্যাম্পাসে হোলি পালন করছি। সবার সাথে একে অপরের মধ্যে আনন্দ ভাগাভাগি করতে পেরে অনেক খুশি।

উল্লেখ্য, সনাতন ধর্ম অনুযায়ী এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় পরস্পর তারা রঙ খেলার আনন্দে মেতে ওঠেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি