৭ মে ২০২৬

হন্ডুরাসের প্রেসিডেন্ট সপরিবারে করোনায় আক্তান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হন্ডুরাসের প্রেসিডেন্ট সপরিবারে করোনায় আক্তান্ত

বাংলাপ্রেস ডেস্ক: হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজের করোনাভাইরাস ধরা পড়েছে। সঙ্গে তার স্ত্রী অ্যানা গার্সিয়া ও দুই সন্তানও করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান প্রেসিডেন্ট হার্নান্দেস। খবর সিএনএন ও বিবিসি’র।

তিনি বলেন, ‘সপ্তাহান্তে আমার খারাপ লাগতে শুরু করেছিল এবং আজ পরীক্ষায় দেখা গেছে, আমি কভিড-১৯ এ আক্রান্ত। আমার স্ত্রীও করোনা পজিটিভ।’ সপরিবারে করোনা আক্রান্ত হলেও তারা সুস্থবোধ করছেন এবং প্রেসিডেন্ট ঘর থেকে কাজ করছেন প্রেসিডেন্ট ভবন সূত্রে জানা যায়।

স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, হন্ডুরাসে এখন পর্যন্ত ৯ হাজার ৬ শত রোগী পাওয়া গেছে। মারা গেছেন ৩৩০ জনের মতো। গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

উল্লেখ্য, প্রাণঘাতি এ ভাইরাসে বুধবার বিকেল পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৮২ লাখ ৫৬ হাজার ৭২৫ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৪ লাখ ৬১ হাজার ৪৫৬ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৫৯৬ জন (দুই শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৯২৯ জন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি