হন্ডুরাসে কারাগারে ভয়াবহ সংঘর্ষে ৪১ নারী নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : হন্ডুরাসের একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪১ জন নারী নিহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে পুড়িয়ে মারা হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী তেগুসিগাল্পার প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে তামারার কারাগারে এ ঘটনা ঘটেছে।
জাতীয় পুলিশ তদন্ত সংস্থার মুখপাত্র ইউরি মোরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছিল। অন্তত সাতজন নারী বন্দিকে গুরুতর অবস্থায় তেগুসিগালপা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো একে ‘ভয়াবহ হত্যা’ হিসাবে বর্ণনা করে বলেছেন, এ ঘটনা তাকে হতবাক করেছে। এর জন্য তিনি দেশটির শক্তিশালী সন্ত্রাসী গ্যাংকে দায়ী করেছেন। বন্দীদের পরিবারের জন্য একটি সমিতির সভাপতি ডেলমা অর্ডোনেজ রয়টার্সকে বলেছেন, কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাং ব্যারিও ১৮ এবং মারা সালভাত্রুচা এর সদস্যদের মধ্যে বিবাদ থেকে এ সহিংসতার সূত্রপাত।
বিপি/ এফআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি