হলি আর্টিজান মামলার রায় : সতর্ক অবস্থানে থাকবে র্যাব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘আগামীকাল হলি আর্টিজান মামলার রায়ের কথা মাথায় রেখে আমরা আজকে থেকেই সর্তক অবস্থানে রয়েছি। রায়ের দিন আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’ আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে র্যাব হেডকোয়ার্টারে হলি আর্টিজান মামলার রায়কে সামনে রেখে সাংবাদিকদের ব্রিফিংকালে মহাপরিচালক এ কথা জানান। আগামীকাল হলি আর্টিজান মামলার রায়কে কেন্দ্র করে রাজধানী জুড়ে র্যাব বিশেষ সতর্ক অবস্থানে দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘আগামীকাল হলি আর্টিজান মামলার রায়ের কথা মাথায় রেখে আমরা আজকে থেকেই সর্তক অবস্থানে রয়েছি। রায়ের দিন আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা যতদিন প্রয়োজন মনে করব, ততদিন এই নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি