৮ মে ২০২৬

হলি আর্টিজান জঙ্গি হামলা মামলায় রায়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বিবৃতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হলি আর্টিজান জঙ্গি হামলা মামলায় রায়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বিবৃতি

বাংলাপ্রেস ঢাকা : গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আদালতের এই রায়কে বাংলাদেশের জন্য মাইলফলক স্বরূপ বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বুধবার এক বিবৃতিতে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার বিচার সমাপ্ত হওয়ার বিষয়টি লক্ষ্য করেছে। আজকের রায়ের ফলে সেদিনের নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের কিছুটা হলেও কষ্টের অবসান হবে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র এ হামলার পুরো তদন্ত কাজে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে সম্মানিত। আমরা বাংলাদেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং বিশেষ করে আইনের শাসন পরিস্থিতির উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

এতে আরও বলা হয়, এই ভাব গম্ভীর মুহূর্তে হত্যাকাণ্ডের শিকার সাধারণ নাগরিক এবং ঘৃন্য ওই সন্ত্রাসী হামলার মোকাবেলায় হতাহত বাংলাদেশি আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রিয়জনদের প্রতি যুক্তরাষ্ট্র পুনরায় গভীরতম শোক প্রকাশ করছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি