৫ মে ২০২৬

হজযাত্রীদের সেবায় মক্কায় চালু বৈদ্যুতিক বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬, ১২:১০ পিএম
হজযাত্রীদের সেবায় মক্কায় চালু বৈদ্যুতিক বাস

মক্কায় বৈদ্যুতিক বাস র্যাপিড ট্রানজিট।

বাংলাপ্রেস ডেস্ক:   পবিত্র নগরী মক্কায় মধ্যপ্রাচ্যের প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। ‘মাসার বিআরটি’ নামে এই আধুনিক পরিবহন সেবা হজ ও ওমরাহ যাত্রীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও পরিবেশবান্ধব করতে চালু করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের হজ মৌসুমের আগেই এটি পুরোপুরি কার্যক্রমে এসেছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্যমতে, মাসার বিআরটি প্রকল্পের আওতায় চার কিলোমিটার দীর্ঘ একটি বিশেষ করিডোর নির্মাণ করা হয়েছে। এই রুটটি হারামাইন হাই-স্পিড রেলওয়ে স্টেশনকে মসজিদুল হারামের আশপাশের কেন্দ্রীয় এলাকার সঙ্গে সংযুক্ত করেছে।

এই বৈদ্যুতিক বাসগুলো নির্ধারিত আলাদা লেনে চলাচল করবে, ফলে এগুলোকে সাধারণ যানজটের মধ্যে পড়তে হবে না। এর ফলে হজ ও রমজানের মতো ব্যস্ত মৌসুমেও যাত্রীদের যাতায়াত হবে নির্ভরযোগ্য ও সময় সাশ্রয়ী।

বাস পরিচালনার দায়িত্বে রয়েছে ইলেক্ট্রোমিন নামের একটি প্রতিষ্ঠান। আধুনিক এই বাস বহরে রয়েছে উচ্চক্ষমতার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ওয়াই-ফাই সুবিধা, মোবাইল চার্জের জন্য ইউএসবি পোর্ট এবং বিশেষ সুবিধাসম্পন্ন ‘নিলিং’ বাস, যা নিচু হয়ে নামতে পারে। এতে বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম যাত্রীরা সহজেই উঠানামা করতে পারবেন।

এ ছাড়া একটি বুদ্ধিমান পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে, যার মাধ্যমে ডিজিটাল ডিসপ্লেতে বাসের আগমনের সময় জানানো হবে। যাত্রীরা স্মার্টফোন অথবা টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্প একদিকে যেমন পরিবহন ব্যবস্থাকে আধুনিক করছে, অন্যদিকে পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজেলচালিত বাসের পরিবর্তে ৪২০ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতার ব্যাটারিচালিত বৈদ্যুতিক বাস ব্যবহারের ফলে পুরো কার্যকালজুড়ে প্রায় ৩ কোটি ১৫ লাখ কেজি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষের প্রত্যাশা, মাসার বিআরটি চালুর মাধ্যমে মক্কায় তীর্থযাত্রীদের চলাচল আরও সুশৃঙ্খল হবে, পাশাপাশি পবিত্র নগরীতে যানজট ও বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি