হজযাত্রীদের জন্য সৌদির হিট অ্যালার্ট
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে হজ মৌসুম। শুক্রবার এক পূর্বাভাসে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানিয়েছে, চলতি হজ মৌসুমে দিনের তাপমাত্রা ৪০ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, আর রাতের তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আদ্রতার পরিমাণ হবে ১৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত। তাই যাত্রীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
এনসিএম জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আসা গরম ও শুষ্ক বাতাসের কারণে খোলা জায়গা ও মহাসড়কে বালুঝড়ের আশঙ্কা রয়েছে। বাতাসের গতি থাকতে পারে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার। হজযাত্রীদের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৪ জুন থেকে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি