৬ মে ২০২৬

হজযাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশের বিমানবন্দরে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হজযাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশের বিমানবন্দরে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরব নয়, বাংলাদেশের বিমানবন্দরে হজ যাত্রীদের ইমিগ্রেশন করা হবে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে আমার নেতৃত্বে বাংলাদেশি একটি প্রতিনিধিদল দেশটি সফরকালে বাংলাদেশের বিমানবন্দরে ইমিগ্রেশনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানাই। ওই অনুরোধে সাড়া দিয়েছে সৌদি সরকার।’

প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘হজযাত্রীদের বাংলাদেশেই প্রি-এরাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশে সৌদি আরবের একটি কারিগরিদল গত ২১ মার্চ বাংলাদেশে এসে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে দেশে ফিরে গেছে। আগামী ৬ এপ্রিল ঊর্ধ্বতন একটি প্রতিনিধিদল আবারও বাংলাদেশে আসবে। আমরা আশা করছি এবারই ঢাকায় আমরা প্রি-এরাইভাল ইমিগ্রেশন কার্যক্রম চালু করতে পারব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তাদের বলেছি, অন্যান্য দেশে প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশনের ক্ষেত্রে বিভিন্ন বিমানবন্দর থাকে, ফলে সমস্যা হয়। কিন্তু আমাদের দেশে শুধু ঢাকায় এ ব্যবস্থা করলেই হবে। কারণ সবাই ঢাকা থেকেই হজ যাত্রা করে থাকে।’

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধন কার্যক্রম চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ২৮ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে।’

সরকারি ব্যবস্থাপনায় এরইমধ্যে নিবন্ধন সম্পন্ন হয়েছে ছয় হাজার ৫৭ জনের। অবশিষ্ট আছে ৭৫৯ জন। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন হয়েছে ৭৫ হাজার ৫২ জন এবং নিবন্ধনের জন্য অবশিষ্ট আছে ৪১ হাজার ৬৯৪ জন বলে উল্লেখ করেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি