৬ মে ২০২৬

হজে যেতে থাকছে না বয়সের বাধা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হজে যেতে থাকছে না বয়সের বাধা
বাংলাপ্রেস ডেস্ক: আগামী বছর হজে ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না এবং হজও পূর্ণ পরিসরে হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে তার সঙ্গে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নব নির্বাচিত কমিটির নেতাদের সাক্ষাৎকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত হজে বাংলাদেশ থেকে অনেক কম মানুষ হজ করতে পেরেছেন। আগামী হজ কেমন হবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকারের সঙ্গে আমাদের যতটুকু আনঅফিসিয়াল কথা হয়েছে, সেই অনুযায়ী তাদের বিষয়ে যতটুকু জেনেছি, এবার হয়তো পূর্ণ হজই হবে ইনশা আল্লাহ। গত বছর আমাদের যেটা হয়েছিল সেটা হয়তো নাও হতে পারে, এবার হয়তো রেশিও হিসেবে আমরা যতটুকু পাওয়ার ততটুকু পাব। তিনি বলেন, আর ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টিও এবার নাও থাকতে পারে। এ জিনিসটা আমরা এরই মধ্যে তাদের কাছে জানতে পেরেছি। এটা (৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনে বাধা না থাকা) যদি হয়, তাহলে আমাদের সিরিয়াল মেইনটেইন করে সহজে হয়ে যাবে। প্রতিমন্ত্রী বলেন, গত বছর ১০ হাজার (৬৫ বছরের বেশি বয়সী) হজে যেতে পারেননি। এর মধ্যে ৭ হাজার রিপ্লেস করেছেন তারা সবাই। আর বাকি ৩ হাজার আমরা ইচ্ছামতো...যিনি গেছেন তাকে ব্যবস্থা করে দিতে পেরেছি। আগামী বছর এ সিস্টেম চালু হলে কারও কোনো আবদার রক্ষা করার সুযোগ আমাদের থাকবে না। ফরিদুল হক খান বলেন, হয়তো এখনো আগামী বছর হজে যাওয়ার সুযোগ রয়েছে। হয়তো ১০ দিন পর সেটা থাকবে না। ১২ হাজার পার হয়েছে। সরকারিভাবে হয়তো সর্বোচ্চ ১৫ হাজার পেতে পারি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি