৭ মে ২০২৬

হিরো আলমকে নিয়ে কূটনীতিকদের বক্তব্য অগ্রহণযোগ্য : পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হিরো আলমকে নিয়ে কূটনীতিকদের বক্তব্য অগ্রহণযোগ্য : পররাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ঢাকা: হিরো আলমের উপর হামলার বিষয়ে ঢাকায় বিদেশী মিশনগুলোর দেয়া যৌথ বিবৃতিতে অসন্তোষ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, কূটনীতিকদের কাছ থেকে এই ধরনের “কর্মীসুলভ আচরন” গ্রহণযোগ্য নয়। সাংবাদিকরা এ বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “এটি গ্রহণযোগ্য নয়। কেবলমাত্র বাংলাদেশে কিছু ঘটলেই তারা শোরগোল সৃষ্টি করেন।” ঢাকায় বিদেশি মিশনগুলো আজ এক যৌথ বিবৃতিতে হিরো আলমের ওপর হামলার সঙ্গে জড়িত অপরাধীদের ব্যাপারে পূর্ণ তদন্ত ও জবাবদিহিতার আহ্বান জানিয়েছে। যৌথ বিবৃতিতে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের দূতাবাস/হাইকমিশন স্বাক্ষর করেছে। এরই পরিপ্রেক্ষিতে ড. মোমেন বলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স বা অন্যান্য দেশে একই ধরনের ঘটনা ঘটলে তো বিদেশি কূটনীতিকরা দল বেঁধে এভাবে কাজ করেন না। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে জানতে চান, বিদেশে বাংলাদেশি নাগরিক নিহত হলে কি এসব দেশ তদন্তের অগ্রগতি সম্পর্কে কিছু বলে ? সাংবাদিকদের তিনি আরো বলেন, “তাদের (বিদেশী কূটনীতিকদের) জিজ্ঞাসা করুন। আপনারা কেন তাদের জিজ্ঞাসা করেন না ? কেন তারা সেক্ষেত্রে বিবৃতি দেন না ?” বিদেশি মিশনগুলো বিবৃতিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে না পাঠিয়ে, মিডিয়া হাউসে পাঠায় বলে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি এ ধরনের বক্তব্য প্রচার বন্ধের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। মোমেন বলেন, যারা হিরো আলমের ওপর হামলা করেছে, তাদের চিহ্নিত করা দরকার। কারণ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনিশ্চয়তা তৈরি করতে এটা করা হতে পারে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চান এবং সে কারণেই ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি