হিজলা উপজেলায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার মেঘনা বয়ারচর থেকে মো. আমির হোসেন নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ।
নিহত আমির হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের হাওলাদার বাড়ির কৃষক শপন হাওলাদের বড় ছেলে।
চরবংশীর চান্দারখাল এলাকার ব্যবসায়ী রাকিব হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে মাছ ধরতে মেঘনা নদীতে যায় আমির। বিকাল ৫টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের কাছে ফোন আসে আমিরের গলাকাটা লাশ বরিশালের হিজলা উপজেলার বরজালি ইউপির বয়ারচর এলাকায় মেঘনা নদীর পাড় থেকে উদ্ধার করেছেন নৌ-পুলিশ।
আমিরের লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে।
হিজলা থানার ওসি মো. আদিল হোসেন জানান, নিহত আমিরের মৃত্যুটি রহস্যজনক। প্রকৃত কারণ ও ঘটনার পেছনের সত্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি