হিজবুল্লাহ স্থল যুদ্ধের জন্য প্রস্তুত: উপ-প্রধান কাশেম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাষণ দিয়েছেন সংগঠনটির উপ-প্রধান শেখ নাঈম কাশেম। তিনি বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে স্থল যুদ্ধের জন্য প্রস্তুত। এছাড়া এই উদ্ভূত পরিস্থিতিতে নতুন প্রধান নির্বাচন করা হবে। খবর আল-জাজিরার
বাংলাদেশ সময় বিকেল ৩টায় টেলিভিশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন হিজবুল্লাহর উপ-প্রধান।
কিছু গণমাধ্যমের সংবাদ অনুসারে, নাসরুল্লাহর উত্তরসূরি হওয়ার অন্যতম দাবিদার নাঈম কাশেম।
হিজবুল্লাহর নিজস্ব টিভি চ্যানেল আল-মানার এই ঘোষণা দেয়।
এদিকে এখনও আনুষ্ঠানিকভাবে নাসরুল্লাহর জানাজার সময়সূচি ঘোষণা করা হয়নি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি