হেলিকপ্টার দুর্ঘটনায় বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রবিবার এক হেলিকপ্টার দুর্ঘটনায় কিংবদন্তীতূল্য বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট (৪১) নিহত হয়েছেন।
লস এঞ্জেলেস শহরের উপকন্ঠে ক্যালাবাসাস এলাকায় স্থানীয় সময় সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনায় ব্রায়ান্টের ১৩ বছর বয়সী মেয়ে জিয়ানাও মারা গেছে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায় নি। হেলিকপ্টারের পাঁচ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের শীর্ষ বাস্কেটবল লীগ এনবিএ -এর পাঁচ বারের চ্যাম্পিয়ন কোবি ব্রায়ান্ট ছিলেন সর্বকালের সেরা একজন খেলোয়াড়। তাঁর মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
২০১৬ সালে অবসরের আগে কোবি ব্রায়ান্ট ২০ বছর লস অ্যাঞ্জেলেস লেকারসের হয়ে খেলেছেন। তিনি ২০০৮ ও ২০১২ সালে যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিকে সোনাও জিতেছিলেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি