৫ মে ২০২৬

হেফাজতের তাণ্ডবলীলায় বিএনপি জড়িত ছিল : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হেফাজতের তাণ্ডবলীলায় বিএনপি জড়িত ছিল : ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ডেস্ক: হেফাজত সম্প্রতি যে তাণ্ডবলীলা চালিয়েছে, বিএনপি শুধু এর পৃষ্ঠপোষকই নয় বরং জড়িতও ছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে রাজশাহী সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ'র কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কোনো দল বা আলেম-ওলামা দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি, বরং যারা ওই তাণ্ডবলীলায় সরাসরি জড়িত তাদের গ্রেপ্তারর করা হয়েছে। বিএনপি এক যুগের বেশি সময় ধরেই আন্দোলনের হাঁক-ডাক দিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শুধু আন্দোলনই নয়, জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং উপনির্বাচনে নির্লজ্জ ভরাডুবিই প্রমাণ করে জনগণ থেকে কারা জনবিচ্ছিন্ন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের করোনার এ সময়ে রাজনৈতিক বিরূপ মন্তব্য করা সমীচীন নয় জানিয়ে বলেন, পারস্পরিক দোষারোপ করোরই এসময় করা উচিত নয় কিন্তু নিত্যদিন বিএনপির মিথ্যাচার ও অন্ধ সমালোচনার জবাব দিতে হয়। তিনি বলেন, জন্মলগ্ন থেকে যে দল অগণতান্ত্রিক পথরেখা ধরে হেঁটেছে তারা আজ গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে এবং সবক দিচ্ছে দেশ ও জাতিকে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি