৪ মে ২০২৬

হেফাজতের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া নোমান গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হেফাজতের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া নোমান গ্রেফতার
বাংলাপ্রেস ডেস্ক: হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে তাকে কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তার নাম রয়েছে। এ ছাড়া হেফাজতের সাবেক আমির আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলায় পিবিআইর তদন্তেও তার নাম রয়েছে। জাকারিয়াকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। এর আগে গত ২৮ এপ্রিল রাতে নগরীর লালখান বাজারের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হারুন ইজহারকে গ্রেফতার করে র‌্যাব। হাটহাজারীতে সংঘর্ষের চার দিন পর ৩০ মার্চ রাতে হাটহাজারী থানায় পুলিশ বাদী হয়ে চারটি ও ভূমি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটিসহ মোট ছয়টি মামলা করে। এসব মামলায় কারো নাম উল্লেখ না করে কয়েক হাজার অজ্ঞাত আসামি করা হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি