হেফাজতের হরতাল সম্পর্কে যা বললেন মির্জা ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে সংঘর্ষে নিজেদের কর্মী নিহতের প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা হরতালে সমর্থন না দিলেও তাদের কর্মসূচিকে যৌক্তিক বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মোদির ঢাকা সফরের প্রতিবাদে বিক্ষোভ করার সময় গতকাল দেশের দুই জেলায় সংঘর্ষে পাঁচজন নিহত হয়, যাদের নিজেদের কর্মী বলে দাবি করছে হেফাজত। এর প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে কওমি মাদ্রাসাভিত্তিক ধর্মীয় সংগঠনটি।
কর্মসূচির প্রথম দিন শনিবার দেশব্যাপী বিক্ষোভ করেছে হেফাজত। দ্বিতীয় দিন রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।
হেফাজতের ডাকা হরতালে বিএনপির সমর্থন আছে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যেটা প্রতিবাদ করছি, বিক্ষোভ মিছিল করছি সেটা হচ্ছে স্বাধীনতা দিবসের দিনে মানুষকে হত্যা করার প্রতিবাদে। খুব স্পেসিফিক বলছি যে, প্রত্যেকটা সংগঠনের, প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার আছে প্রতিবাদ করা বা তার মত প্রকাশ করার। সেই মত প্রকাশ করার ক্ষেত্রে যখন গুলি করা হয়েছে আমরা সেইটার প্রতিবাদ করছি, আমরা এর বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করছি।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে, প্রত্যেকটি নাগরিকের ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকার রয়েছে ভিন্নমত পোষণ করার। সেখানে তারা যদি কোনো কর্মসূচি দেয় বা হরতাল আহ্বান করে সেটা যৌক্তিক তো বটেই। তবে একই সঙ্গে সরকার যদি তাকে প্রতিহত বা বন্ধ করে অগণতান্ত্রিক অথবা হঠকারী হুমকি দেয়- সেটা হবে একেবারেই হঠকারী ব্যবস্থা। সরকারের কাছে থেকে এই ধরনের ব্যবস্থা কেউ আশা করতে পারে না। যদি এখানে কোনো অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি হয় তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’
হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ মিছিলে হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল তিন দিনের পৃথক কর্মসূচি দিয়েছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আগামীকাল রোববার সারা দেশে বিক্ষোভ করবে। পরদিন ২৯ মার্চ ঢাকাসহ সব মহানগরে বিক্ষোভ সমাবেশ এবং ৩০ মার্চ সব জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
এর আগে বেলা তিনটায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠক হয়। বৈঠকে দলের মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি