৪ মে ২০২৬

হেফাজতের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হেফাজতের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: আল্লামা জুনায়েদ বাবুনগরী ও নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার (২৫ এপ্রলি) রাত ১১ টায় এক ভিডিও বার্তায় হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী এ ঘোষণা দেন। ভিডিও বার্তায় জুনায়েদ বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কিছু নেতার পরামর্শে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ভবিষ্যতে আহ্বায়ক কমিটির মাধ্যমে হেফাজতের কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে সবকিছু বিবেচনা করে নতুন করে হেফাজতকে ঢেলে সাজানো হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে গত মার্চের ২৫, ২৬ ও ২৭ তারিখ দেশজুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে, তাতে অন্তত ১৭ জন মানুষের প্রাণহানি হয়। এসব নাশকতার পেছনে জড়িত থাকার অভিযোগে অন্তত এক ডজন হেফাজত নেতা গ্রেফতার রয়েছেন। বিক্ষোভ–সহিংসতার এসব ঘটনায় দেশের বিভিন্ন জেলায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৭৭টি মামলা হয়েছে। এসব মামলায় ৬৯ হাজারের বেশি জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুরে ভাঙচুরের মামলায় গেল সোমবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ২০১৩ সালে রাজধানীতে হেফাজতের সহিংসতার ঘটনায় করা মামলায় গেল বুধবার হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব সাখাওয়াত হোসেন রাজী ও মঞ্জুরুল ইসলাম আফেন্দির ২১ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ২০১৩ সালের ৫ই মে শাপলার চত্বরের সমাবেশ থেকে ব্যাপক সহিংসতা চালায় হেফাজত। এসব হামলায় নেতৃত্ব দেন তারা। এছাড়াও নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে পুলিশের ওপর হামলার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে চার দিনের রিমান্ড দেয়া হয়েছে। গত ৬ই এপ্রিল গ্রেপ্তার হন কথিত শিশু বক্তা রফিকুল।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি