৪ মে ২০২৬

‘হবু বউ’কে নিয়ে আসছেন আসিফ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
‘হবু বউ’কে নিয়ে আসছেন আসিফ!

বিনোদন ডেস্ক: বাংলা গানের যুবরাজ ঘোষণা দিয়েছিলেন সামনে আরো একটি বিয়ে করবেন তিনি। এ জন্য প্রথম বউয়ের কাছ থেকে নাকি অনুমতিও নিয়েছেন শ্রোতাপ্রিয় এ কণ্ঠশিল্পী। আর তার স্ত্রীও এ নাকি সায় দিয়েছেন। এবার শিগগিরই হবু বউ নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন আসিফ!

তাহলে কি আসিফ আকবর আবারো বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন? এমন প্রশ্ন ভক্তদের মনে হচ্ছে? তাহলে আসল ঘটনা বলছি- আসিফ আকবর হবু বউ ঠিকই নিয়ে আসছেন তবে বিয়ে না করেই! এবার শ্রোতাপ্রিয় শিল্পী ‘হবু বউ’ শিরোনামের একটি গান নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। এরই গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানের ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন সুষ্মিতা সিনহা।

গানটি প্রসঙ্গে আসিফ, বছরের শুরুর দিকেই জানিয়ে দিয়েছি, এ বছর ১৩০টি গান প্রকাশ করব। এ গানটি তারই একটি অংশ। বিনোদন প্রিয় দর্শক শ্রোতাদের জন্য, নাচে-গানে ভরপুর এই মিউজিক ভিডিওটি একটি বিশেষ উপহার।

‘হবু বউ’ গানের ভিডিও নির্মাণের পাশাপাশি এর কথা, সুর করেছেন রোহান মাহমুদ। সংগীতায়োজন করেছেন রেমো বিপ্লব। গানটি এম আর বেস্ট মিডিয়া থেকে প্রকাশ হতে যাচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি