৫ মে ২০২৬

হবু বরকে পরিচয় করিয়ে দিলেন চিত্রনায়িকা মিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হবু বরকে পরিচয় করিয়ে দিলেন চিত্রনায়িকা মিম
বাংলাপ্রেস ডেস্ক: নিজের জন্মদিনে ভক্ত অনুরাগীদের চমকে দিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অফিশিয়াল ফেসবুকে হবু বরের সাথে ছবি পোস্ট করে জানালেন নিজের বাগদানের খবর! পোস্টে মিম লিখেছেন, আমার সব হাসি তোমার সাথে শুরু হয়েছিল ছয় বছর আগে। আজ খুব বিশেষ দিন, আজ চিরকালের শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে এনগেজড! মুঠোফোনে যোগাযোগ করলে জানা যায়, মিমের হবু স্বামীর নাম সনি পোদ্দার, তিনি কুমিল্লার ছেলে। দেশের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। বুধবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এছাড়া ‘ইত্তেফাক’, ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুটিং চলছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি