৫ মে ২০২৬

হবু বরের সাবেক স্ত্রীকে নিয়ে বিপাকে সানাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হবু বরের সাবেক স্ত্রীকে নিয়ে বিপাকে সানাই

বিনোদন ডেস্ক: এখনো বড় পর্দায় কোনো ছবি মুক্তি পায়নি আলোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাইয়ের। তবুও বিভিন্ন কারণে কয়েকদিন পর পর আলোচনায় চলে আসেন এই অভিনেত্রী।

চলতি বছরের শুরুতে সানাই গণমাধ্যমকে জানিয়েছিলেন, তার বাগদান সম্পন্ন হয়েছে। পাত্র সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য। তবে পাত্রের নাম প্রকাশ করেন নি তিনি।

এদিকে সম্প্রতি তিনি জানালেন, হবু বরের সাবেক স্ত্রীকে নিয়ে বেশ বিপাকেই রয়েছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার (হবু বর) সাবেক স্ত্রী খুব ঝামেলা করছে।

বাগদান এবং হবু বরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার বিস্তারিত জানিয়ে সানাই বলেন, হবু বরের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে বিয়েও হয়েছে। কিন্তু সে যখনই শুনেছে আমার সঙ্গে বাগদান সম্পন্ন তখই আবার ঝামেলা করতে শুরু করেছে। মনে হচ্ছে কেউ যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। সাবেক স্ত্রীর কথা, সানাই ছাড়া যে কাউকেই বিয়ে করতে পারে।

সানাই জানান, সে সব সময় আমাকে মানসিক অশান্তিতে রাখে। সে চায় আমার হবু বরকে কিভাবে আমার কাছ থেকে দূরে রাখবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি