হবিগঞ্জে তিন শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে : রিজভী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তানগর দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়ে তিন শতাধিক নেতাকর্মীকে আহত করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশের অংশ হিসেবে আজ বুধবার ৬ টি জেলায় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। হবিগঞ্জে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করে পুলিশকে অবহিতপত্র দেওয়ার পর বেলা ১২টায় শায়েস্তানগর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরুর পরপরই পুলিশ বিনা উস্কানিতে সমাবেশে হামলা চালায় এবং প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে আহত করে।’
তিনি আরও জানান, বেলা ১২ টার দিকে সভা শুরুর পরপরই পুলিশ অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক গুলিবর্ষণ করে। এতে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, ছাত্রদল হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক রিঙ্গন, যুবদল জেলা সাধারণ সম্পাদক জালাল, ছাত্রদল জেলা সদস্য সাইদুর রহমান, বিএনপি নেতা এ্যাডভোকেট শরীফ, ছাত্রদল জেলা সদস্য আরশাদ, জেলা যুবদল যুগ্ম সম্পাদক শফিকুর রহমান সিতু, ছাত্রদল জেলা যুগ্ম সম্পাদক আবদুল আহাদ তুষার, মৎস্যজীবী দল নেতা মোবারক হোসেন, শিপন আহমেদ, শাহজাহান ও জাহির আলীসহ তিন শতাধিক বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী আহত হন। এদের মধ্যে রিঙ্গনসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আরও বলেন, ‘আজ হবিগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশী হামলা ও গুলিবর্ষণ বর্বরোচিত, কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক। বন্দুকের জোরে ক্ষমতাসীনরা অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে এই হামলা চালিয়েছে। আমি পুলিশি এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, যুবদলের সভাপতি কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি