হবিগঞ্জে দেড় কোটি টাকার পণ্য উদ্ধার করল বিজিবি
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে অভিযান চালিয়ে বালুভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার চশমা উদ্ধার করা হয়েছে। মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় হবিগঞ্জ ৫৫ বিজিবি এসব জিরা ও চশমা জব্দ করে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত জিরা ও চশমার আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। এগুলো কাস্টমস অফিসে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি দল মাধবপুর উপজেলার সীমান্তবর্তী নোয়াহাটি এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়। ভোর ৪টার দিকে বালুভর্তি একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে বালুর নিচে বস্তার ভেতরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার চশমা উদ্ধার করে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি