হাতিয়ায় মিলল পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) রাত পৌনে ১২টার দিকে উপজেলার জাহাজমারা গ্রামের মেঘনা নদীর পাড় সংলগ্ন ফরেস্ট থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর পাড় সংলগ্ন সরকারি ফরেস্টে অভিযান একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি